ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি রাশিয়ার

    যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি রাশিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের সিনেট পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করেছে। এর প্রতিবাদ জানাতে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে সোমবার তলব করা হয়।

    এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুলিভানকে ডেকে বলা হয়েছে- 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওই বিবৃতি, যা খুবই উচ্চপর্যায়ের, সেটি কাম্য নয়। এটি যুক্তরাষ্ট্র-রাশিয়াকে সম্পর্ক ছিন্নের মুখে ফেলেছে।'

    ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার ওপর প্রায় তিন হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। পাশাপাশি পশ্চিমা গণমাধ্যম প্রেসিডেন্ট পুতিনকে 'বিক্ষিপ্ত মেজাজের মানুষ' প্রমাণের চেষ্টা করছে।

    এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বাইডেন। রাশিয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি। একই সময় তিনি তাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, মার্কিন কোম্পানিগুলোতে সাইসার হামলা চালাতে পারে রাশিয়া। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ