ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভারতকে হারাতে টাইগ্রেসদের চাই ২৩০ রান

    ভারতকে হারাতে টাইগ্রেসদের চাই ২৩০ রান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানকে হারানোর পর নিজেদের প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেও প্রায় ধরাশায়ী করেই দিয়েছিল বাংলার মেয়েরা। তবে চার রানের আক্ষেপটা থেকে গেছে ৪ রানের। এবার ভারত বধের মিশন। হ্যামিল্টনে ৭ উইকেটে ২২৯ রানের বড় সংগ্রহ মিথালি রাজের দলের। জয় পেতে হলে বাংলাদেশের মেয়েদের চাই ২৩০ রান।

    সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শেফালি ভার্মার ৪২ বল ৪২ রান করেন। এরপরও ১০৮ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলার মেয়েরা।

    কিন্তু ইয়াসতিকা ভাটিয়ার ফিফটি (৮০ বলে ৫০) আর শেষদিকে পুজা ভেস্তাকার (৩৩ বলে অপরাজিত ৩০) ও স্নেহা রানাদের (২৩ বলে ২৭) ব্যাটিংয়ে ভারতকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ।
    বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে বেশি সফল রিতু মনি। ৩৭ রানে ৩টি উইকেট নিয়েছেন। ৪২ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ