ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ
  • কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে শ্রমিকের মৃত্যু

    কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় চর্মরোগের জ্বালা সহ্য করতে না পেরে মো.আবুল বাসার চাকলাদার (৪০) নামে এক শ্রমিক নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। আবুল বাসার চাকলাদার বাইনবুনিয়া গ্রামের  ৬ নাম্বার ওয়ার্ডেও  মো.আলতাফ হোসেন চাকলাদারের ছেলে বলে জানা গেছে।

    একই এলাকার ইউ.পি সদস্য মো.মামুন মিয়া জানান, বিভিন্ন সময় চর্মরোগটি বিভিন্ন চিকিৎসকদের দেখিয়েও কোন সুফল হয়নি।

    এর তীব্র যন্ত্রনায় এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছে বলে তিনি উল্লেখ করেন।

    পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, চর্মরোগটি তার অনেক পুরনো। এর জ্বালা-যন্ত্রনা সহ্য করতে না পেওে সে আত্মহত্যার পথ বেচেঁ নেয় বলে  উল্লেখ করেন তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ