ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • স্মৃতিশক্তি হারিয়েছেন অভিনেত্রী আনোয়ারা

    স্মৃতিশক্তি হারিয়েছেন অভিনেত্রী আনোয়ারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুরুতর অসুস্থ দেশের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা। হারিয়েছেন স্মৃতিশক্তি। কাউকে চিনতে পারছেন না তিনি।

    তথ্যটি নিশ্চিত করেছেন তার মেয়ে রুমানা ইসলাম মুক্তি। তিনি বলেন, 'মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। কাউকে চিনতে পারছেন না। এমনকি আমাকেও চিনছেন না। কিছুদিন আগে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তারপর থেকে এই অবস্থা।'

    মুক্তি আরও জানান, গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় আনোয়ারাকে। সেখানে টানা ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুই দিন আগে তাকে বাসায় আনা হয়েছে।

    আনোয়ারার মেয়ে আরও বলেন, 'মায়ের চিকিৎসা চলছে। ডাক্তার জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি। চিন্তার কোনো কারণ নেই। তবুও চিন্তা তো হয়। মায়ের জন্য সবার কাছে দোয়া চাই।'

    এদিকে বুধবার (২৩ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করা হবে। এবার যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি। তবে অসুস্থতার কারণে তিনি সম্মাননা গ্রহণ করতে উপস্থিত হতে পারবেন না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ