ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দুই ম্যাচের জন্য নিষিদ্ধ জেসন রয়

    দুই ম্যাচের জন্য নিষিদ্ধ জেসন রয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংলিশ ব্যাটার জেসন রয়কে নিষেধাজ্ঞা দেয়া হলেও কোনো কারণ উল্লেখ করা হয়নি। ব্যাপারটিকে তাই রহস্যজনক মনে হচ্ছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার (২২ মার্চ) এক বিবৃততে জানায় আন্তর্জাতিক ক্রিকেটে রয়কে দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞার পাশাপাশি ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।

    ইংল্যান্ড ও ওয়েলসের পেশাদার ঘরোয়া খেলায় সাজা প্রদানকারী সংস্থা ‘ক্রিকেট ডিসিপ্লিন কমিটি (সিডিসি)’ রয়কে এই শাস্তি দেয়। 

    বিবৃতিতে ইসিবি জানায়, ‘রয় এমন আচরণ করার অভিযোগ স্বীকার করেছে, যা ক্রিকেটের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে বা ক্রিকেট, ইসিবি ও তার নিজেকে অসম্মানিত করতে পারে। ’

    চলতি মাসের ৩১ তারিখের মধ্যে জরিমানার অর্থ প্রধান করতে হবে রয়কে। তবে নিষেধাজ্ঞার বিষয়টি শিথিল করেছে ইসিবি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিলেও রয়ের ভালো আচরনের শর্তে আগামী ১২ মাসের জন্য তার নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।

    মার্চের শুরুতেই পরিবারকে সময় দিতে আইপিএল থেকে নাম উঠিয়ে নেন রয়। তারপরও টুর্নামেন্টের নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স ইংলিশ এই ব্যাটারকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ