ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ‘অযৌক্তিক যুদ্ধ’ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    ‘অযৌক্তিক যুদ্ধ’ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর এ পর্যন্ত ৩৫ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে।

    ইউক্রেনে রুশ অভিযান বন্ধে ফের সরব হলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ইউক্রেনে রাশিয়ার ‘অযৌক্তিক যুদ্ধ’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

    মঙ্গলবার তিনি বলেছেন, এই ‘যুদ্ধ’ কেউ জিততে পারবে না। রাশিয়ার উচিত এবার লড়াই বন্ধ করা। 
    জাতিসংঘ মহাসচিবের কথায়, ‘মারিওপোল যদি রাশিয়া জিতেও নেয়, তাহলেও ইউক্রেনের শহরের পর শহর, রাস্তার পর রাস্তা রাশিয়া দখল করতে পারবে না। এ এক অযৌক্তিক লড়াই চলছে।''

    জাতিসংঘের প্রধান বলেন, এ লড়াই চলতে থাকার অর্থ, সাধারণ মানুষের আরো বেশি দুর্ভোগ। আরো প্রাণহানি। আরো ভয়াবহতা।

    রাশিয়াকে লড়াই থামানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি গুতেরেস জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, তা আগের চেয়ে ফলপ্রসূ হয়েছে। কথা এগোচ্ছে।

    তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য এবং সামরিকভাবে অর্থহীন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ