ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রাশিয়ায় সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে ভিয়েতনাম

    রাশিয়ায় সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে ভিয়েতনাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার সঙ্গে সব ধরণের বিমান চলাচল স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। ২৫ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে ভিয়েতনামের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে রাশিয়া চলাচলকারী সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।

    বুধবার দেশটির রাষ্ট্রীয় ভিয়েতনাম নিউজ এজেন্সির (ভিএনএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতাভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা।

    রাষ্ট্রীয় ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ভিয়েতনামের বিমান চলাচল সম্পর্কিত পদ্ধতি, প্রয়োজনীয়তা এবং নিয়মাবলী পর্যালোচনা করার জন্য স্থগিতাদেশ আরোপ করা হয়েছে।

    রাশিয়া ও ভিয়েতনামের মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগ থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বিরোধিতা কিংবা নিন্দা প্রকাশ করেনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ