ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

    কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর বালিয়াতলী সড়কে গত ১৬ ফেব্রুয়ারী অটোরিকশা ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে আহত শাকিল মোল্লা (৩০) দীর্ঘ ৩৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে।

    মঙ্গলবার সন্ধা সাতটায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।এর আগে দূর্ঘটনাস্থলে হাচনাপাড়া গ্রামের মৃত মোশাররফ হোসেন তালুকদারের ছেলে মোঃ সোবাহান তালুকদার (৪৫) মারা যান। আহত হয়েছে, নাইয়াপট্রি এলাকার নয়া মিয়ার পুত্র মোঃ মোঃ ইমন হোসেন (২০)।

    তার মধ্যে কলাপাড়া পৌরসভার সবুজবাগ নিবাসী আবদুল মন্নান মোল্লার পুত্র মোঃ শাকিল মোল্লা গুরুতর আহত হয়েছে। আহত শাকিল মোল্লা ২২ মার্চ সন্ধা সাতটায় মারা যান। বুধবার বেলা এগারোটায় কলাপাড়া উপজেলার নেছার উদ্দিন  সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে এতিমখানা কবরস্হানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ