ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • বাউফলে তরমুজ চুরিকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে পিটিয়ে জখম

    বাউফলে তরমুজ চুরিকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে পিটিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর চরে তরমুজ চুরিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুপুরে তরমুজ খেতের মালিক মো. জাহাঙ্গীর হোসেন বয়াতি (৫৫)  ও কর্মচারি মো. হারুন রাঢ়ীকে (৪৫) পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

    আহত ওই দুই ব্যক্তির মধ্যে জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশংঙ্কাজনক অবস্থায় হারুনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয় বাসিন্দা ও তরমুজ চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে,কেশবপুর ইউনিয়নের মমিনপুর চরে ৬০ একর জমিতে তরমুজ চাষাবাদ করেন মমিনপুর গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন বয়াতি ও তাঁর ছোট ভাই মো. জাফর বয়াতি (৪৩)। এ বছর তরমুজের ফলনও ভালো হয়েছে। কিন্তু গত দুই-তিন দিন ধরে তাঁদের তরমুজ চুরি হয়ে যাচ্ছে। তাই হাতে-নাতে চোর ধরার পরিকল্পনা করে জাফর লুকিয়ে ছিলেন। আজ দুপুর পৌনে একটার দিকে দেখতে পান স্থানীয় মো. মজিবুর বিশ্বাসের ছেলে মো. জাহিদ বিশ্বাস (১৮) সহ আরও কয়েকজন ছয়টি তরমুজ ছিড়ে নিয়ে যাচ্ছিলেন। ওই সময়  জাহিদকে আটকের চেষ্টা করেন জাফর। তখন জাহিদ ও তাঁর লোকজন জাফরের ওপর হামলা চালায়। খবর পেয়ে জাফরের বড় ভাই জাহাঙ্গীর ও তাঁদের কর্মচারী হারুন এগিয়ে গেলে তাঁদেরকে  লাঠি ও কোদাল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় জাহিদসহ অন্যরা। স্থানীয় লোকজন জাহাঙ্গীর ও হারুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত হারুনকে আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে জানার জন্য জাহিদের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। তবে এ ঘটনার সঙ্গে জাহিদ জড়িত না বলে তাঁর বাবা মজিবুর বিশ্বাস দাবি করেন।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ