ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • সত্যবাদিতার পুরস্কার জান্নাত

    সত্যবাদিতার পুরস্কার জান্নাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলাম সততাকে বিশেষভাবে গুরুত্ব দেয়। এবং সত্যবাদীদের সংস্পর্শে থাকার প্রতি গুরুত্ব দেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর বান্দাদের সত্যবাদীদের সঙ্গে ওঠাবসা করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
    সত্য মানুষকে আলোকের পথ দেখায়, মানুষের অন্তরে হিদায়াতের নুর পয়দা করে। জান্নাতের পথ দেখায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ বলবেন; এটি সেই দিন, যেদিন সত্যবাদীদের সত্যবাদিতা কাজে আসবে, তারা উদ্যানপ্রাপ্ত হবে, যার তলদেশে নহরসমূহ বইতে থাকবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট—এটাই হচ্ছে মহাসফলতা। ’ (সুরা : মায়েদা, আয়াত : ১১৯)

    কিন্তু মিথ্যা মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে। পথভ্রষ্ট করে দেয়। লালসার সাগরে ডুবিয়ে জাহান্নামের যাত্রী বানিয়ে দেয়। যুগে যুগে নবী-রাসুলরা মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন। মিথ্যা থেকে দূরে সরানোর চেষ্টা করেছেন। আমাদের প্রিয় নবীজি (সা.) তাঁর উম্মতদের সর্বদা সত্যের পথে আহ্বান করেছেন। মিথ্যা থেকে দূরে থাকার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘সত্য পুণ্যের দিকে পরিচালিত করে আর পুণ্য জান্নাতে পৌঁছায়। আর মানুষ সত্যের ওপর অটল থেকে অবশেষে সিদ্দিকের দরজা লাভ করে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহামিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায়। ’ (বুখারি, হাদিস : ৬০৯৪)

    তাই আমাদের উচিত, সততা অর্জন করা, সর্বদা সত্যের পক্ষে থাকা, সত্যবাদীদের সঙ্গে থাকা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ