ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না তুরস্ক

    রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না তুরস্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া এতে যোগ দেবে না তুরস্ক। ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় তুরস্কের সাংবাদিকদের এ কথা বলেন এরদোগান। খবর তাসের।

    প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, আমরা জাতিসংঘের কিছু নির্দেশিকা অধ্যয়ন করছি। কিন্তু আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে একপাশে রেখে দিতে পারি না। আপনারা জানেন, আমি আগেও এ বিষয় পরিষ্কার করেছি। শুধু গ্যাসের কথাই যদি বলি, পুরো দেশে যে গ্যাস ব্যবহার করা হয় তার অর্ধেকই আসে রাশিয়া থেকে। 

    তিনি আরও বলেন, আমরা আমাদের আক্কুয়ু পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছি রাশিয়ার সহযোগিতায়। আমরা বিষয়টি উপেক্ষা করতে পারি না। আমি যখন বিষয়টি ইমানুয়েল ম্যাঁক্রোকে বললাম, তখন তিনি বললেন আমার সিদ্ধান্ত ঠিক আছে। আমি আমার জনগণকে ঠাণ্ডায় জমে যেতে দিতে পারি না। 

    এরদোগান জোর দিয়ে বলেন, আমাদের জনগণের রক্ষার দায়িত্ব কর্তৃপক্ষের। আমাদের দেশে ৮ কোটির বেশি মানুষের বসবাস। আমাদের সব ধরনের বিধিনিষেধ রয়েছে। এর পরও আমরা ইউক্রেনে ৫৬ মানবিক সহায়তা পাঠিয়েছি। সেখানে ছিল খাবার, পোশাক ও ওষুধ। মানবিক সহায়তা আরও বাড়ানো হবে।

    তিনি জানান, তুরস্ক রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া এতে যোগ দিয়ে নিজের অর্থনীতির ক্ষতি করতে চায় না। এর বদলে দেশটি রাশিয়ার সঙ্গে আলোচনাকেই গুরুত্ব দিচ্ছে।

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।

    প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ