ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা কর্মসূচির মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।  

    এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ,  স্বাধীনতা দিবস র‌্যালী,  আলোচনা সভা, শিশু কিশোরদের প্রতিযোগিতা, স্বাধীনতা দিবস প্রীতি খেলধুলা, দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়।

    সকাল ৮ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা’র পাদদেশে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ

     সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, পবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সমম্বয় পরিষদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা, সেক্টর কমান্ডার্স ফোরাম, সৃজনী বিদ্যানিকেতন, কর্মচারী পরিষদ, মুক্তধারা সাংস্কৃতিক, উদীচী সাংস্কৃতিক গোষ্ঠী, বাঁধনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৮টায় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে  কেন্দ্রীয় খেলার মাঠ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবসে শোভাযাত্রা বের হয়ে দুমকিসহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সম্মুখে শেষ হয়।

    সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আবুল কাসেম চৌধুরী, সাগর পবিপ্রবি শাখা ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, কর্মচারী পরিষদের সভাপতি মোজিবুর রহমান মৃধা প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মি. সুজন কান্তি মালি। এছাড়া বাদ জুম’আ দোয়া ও দুপুর ১.৩০ মি. প্রার্থনা এবং  বিকাল ৩টায় কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ