ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • বাউফলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    বাউফলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে সাইকেল র‌্যালী বের করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখা। আজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের মুজাহিদ কমিটির কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (পাবলিগ মাঠ) এসে শেষ হয়। পরে তাঁরা স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে।

    দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি মো. হাসান আলী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন।

    এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বেলা ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েলের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এ উপলক্ষে সরকারিভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,

    মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ