ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তামিম টেস্টে ফেরায় সুজনের স্বস্তি

    তামিম টেস্টে ফেরায় সুজনের স্বস্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেটিয়াদের বিপক্ষে টেস্ট দলে তামিম ইকবাল ফেরায় স্বস্তিতে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে ওপেনিংয়ে বাংলাদেশের শক্তি বাড়বে।

    শনিবার (২৬ মার্চ) গণমাধ্যমে সুজন বলেন, ‘তামিমের ফেরা অনেক বড় ব্যাপার। এরকম অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় দলে থাকা সবসময়ই ভালো। তামিম রান করলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আমি আশা করি তামিমের অভিজ্ঞতা কাজে লাগাবে।’

    দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ৬টি টেস্ট খেলে। তার মধ্যে তামিম ৫টিতেই ছিলেন একাদশে। এতে ২৩.১০ গড়ে করেছেন ২৩১ রান। সুজন জানান তার অভিজ্ঞতা কাজে লাগবে দক্ষিণ আফ্রিকার মাটিতে।
    ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অন্যদের চেয়ে মুশফিক-তামিমেরই বেশি। কন্ডিশন স্বাগতিকদের পরিচিত। সহজ কিছু হবে না আমরা জানি। টেস্ট সিরিজ অনেক কঠিন হবে। তারপরও আমরা মোকাবেলা করতে প্রস্তুত। আগে আমরা ভালো ছিলাম না, এখন তো আমরা ভালো দল। আমাদের সেই বোলিং অ্যাটাক আছে, ব্যাটসম্যানরা আছে। এই কন্ডিশনে ভালো করতে পারি সেই বিশ্বাসটা থাকতে হবে।’

    অন্যদিকে, পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। সুজনের মতে সাকিব না থাকলে টিম সাজানো কঠিন।

    ৩১ মার্চ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৮ এপ্রিল থেকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ