ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • চীনে বিধ্বস্ত বিমানটির ১৩২ আরোহী সবাই মারা গেছেন

    চীনে বিধ্বস্ত বিমানটির ১৩২ আরোহী সবাই মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের গুয়াংশিতে বিধ্বস্ত হওয়া বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে শুরু থেকেই জানিয়ে আসছিল কর্তৃপক্ষ। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত কর্তৃপক্ষ। 

    বিমান বিধ্বস্তের ছয় দিন পর জানাল, বিমানের সব আরোহীই মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। 

    গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানায়, ওই বিমানটিতে থাকা ১৩২ আরোহীর মধ্যে ১২০ জনের পরিচয় শনাক্ত করা গেছে।  

    এদিকে গুয়াংশির পাহাড়ে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে কারও সন্ধানে নয়, এ অভিযান চলছে বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধারে। কারণ, প্রথম ব্ল্যাক বক্সটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা কম। 

    গত ২১ মার্চ চীনের গুয়াংশির উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান। ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটনার তদন্তসহ আরোহীদের উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ