ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আইপিএল: জয় দিয়ে কলকাতার যাত্রা শুরু

    আইপিএল: জয় দিয়ে কলকাতার যাত্রা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধোনির চেন্নাই সুপার কিংসে হারিয়ে আইপিএল মিশন শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের কেকেআর। আগে ব্যাট করতে নেমে ধোনির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩১ রান করে চেন্নাই। জবাবে কলকাতা নাইট রাইডার্স ৯ বল হাতে রেখে পৌঁছায় জয়ের বন্দরে। উইকেট হারায় মাত্র ৪টি।

    টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রিতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে। গায়কোয়াড় শূন্য রানে আউট হয়ে যান। কনওয়ে করেন ৩ রান।

    এরপর রবিন উথাপ্পা ২৮, আম্বাতি রাইডু ১৫ রান করেন। ইনিংস বড় করতে পারেননি কেউ। শিবাম দুবে আউট হন ৩ রানে ৩৮ বলে ৭ বাউন্ডারি ও  ১ ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন ধোনি।  ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন নতুন অধিনায়ক জাদেজাও।

    কলকাতার হয়ে উমেষ যাদব ২টি, বরুণ চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল নেন ১টি করে উইকেট। তবে সুনিল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৫ রান। উমেষ যাদব ২ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ২০ রান দেন।

    চেন্নাইয়ের করা ১৩১ রানের জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন অজিঙ্কা রাহানে ও ভেংকটেশ আইয়ার। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ১৬ বলে ১৬ রান করে আউট হন ভেংকটেশ, রাহানের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৪ রান। স্যাম বিলিংস আউট হবার আগে করেন ২৫ রান। অধিনায়ক শ্রেয়াস শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২০ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। 

    চেন্নাইয়ের পক্ষে সফল বোলার ছিলেন ব্রাভো। এই ক্যারিবিয়ান ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ