ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাইডেনের বক্তব্যের পাল্টা জবাব

    বাইডেনের বক্তব্যের পাল্টা জবাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের জবাবে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, পুতিন ক্ষমতায় থাকবেন কি না, সে সিদ্ধান্ত বাইডেনের নয়।

    প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, পুতিনের ক্ষমতায় থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি বাইডেনের নয়। রাশিয়ার প্রেসিডেন্টকে নির্বাচন করেছেন রাশিয়ার জনগণ।

    এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, বাইডেন শাসনক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি। তিনি বলতে চেয়েছেন, পুতিনকে তার প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করতে দেয়া যাবে না।

    বাইডেন এর আগে ওয়ারশতে বক্তৃতা দেন। সেখানে তিনি ইউক্রেন সরকারের মন্ত্রী ও পোল্যান্ডে সীমান্ত পেরিয়ে আসা শরণার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেনকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন, আপনি প্রতিদিন ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের ওপর নজর রাখেন। খেয়াল করেন, তিনি এই মানুষগুলোর (শরণার্থী) সঙ্গে কী করছেন। আপনি কী ভাবছেন? জবাবে বাইডেন বলেন, তিনি (পুতিন) একটা কসাই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ