ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের প্রতিষ্ঠান

    রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের প্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্রেইন টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়কার তারকা ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

    কেমোথেরাপিসহ ব্যয়বহুল সব চিকিৎসায় নিঃস্ব হওয়ার পথে এ ক্রিকেটারের পরিবার।

    এবার সাবেক বাঁহাতি স্পিনারের পাশে এসে দাঁড়ালেন জাতীয় দলের আরেক স্পিনার সাকিব আল হাসান।

    রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান ই-কমার্স ওয়েবসাইট মোনার্ক মার্ট।

    রোববার বিকালে রাজধানীর মতিঝিলে মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে মোশাররফ হোসেন রুবেলের স্ত্রীর কাছে এই ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

    সম্প্রতি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন রুবেল। এই সময়ে সাকিবের প্রতিষ্ঠান থেকে এত বড় অঙ্কের অর্থ পেলে বেশ উপকৃত হবেন রুবেল ও তার পরিবার।
     

    উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে ব্রেইন টিউমার ধরা পড়ে মোশাররফ রুবেলের। কেমোথেরাপি নিতে কয়েক দফায় বিদেশে যেতে হয়েছে তাকে।

    ২০০৮ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটলেও সব মিলিয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলতে পেরেছেন মোশাররফ রুবেল। সবশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ