ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বাউফলে একই পরিবারের দুই শিশুসহ পাঁচ ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

      বাউফলে একই পরিবারের দুই শিশুসহ পাঁচ ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রাম থেকে আজ রোববার বিকেলে দুই শিশুসহ পাঁচ ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে।

    অচেতন ওই ব্যক্তিরা হলেন মোসা. ফাতেমা বেগম (২৪) এবং তাঁর শিশু ছেলে মো. জিসান (৪) ও মেয়ে মোসা. জান্নাত (৮), মো. সোবাহান গাজী (৭৫), অরুনা বেগম (৬৫)। তাঁরা সবাই একই পরিবারের সদস্য।

    অচেতন ওই ব্যক্তিদের এক স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে,আজ সকালে ভাত খাওয়ার পর  কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। বিকেল চারটার দিকে তাঁদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই শিশুর জ্ঞান ফিরলেও বাকি তিন ব্যক্তির জ্ঞান ফিরেনি।  

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আবদুর রউফ বলেন,‘তাঁদেরকে খাবারের সঙ্গে চেতনানাশক কোনো ওষুধ খাওয়ানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি থুব কম সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে উঠবে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ