ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • পবিপ্রবিতে শিক্ষক সমিতি নির্বাচন: ফলাফল ঘোষণা

    পবিপ্রবিতে শিক্ষক সমিতি নির্বাচন: ফলাফল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (২০২১-২০২২) মেয়াদের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 
     রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ মেয়াদের এ নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের প্রফেসর জেহাদ পারভেজ সভাপতি ও প্রফেসর এ. বি. এম. মাহবুব মোর্শেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়ে, বঙ্গবন্ধু পরিষদ হতে নির্বাচনে প্রফেসর ড. মোঃ কাওসার নিয়াজ বিন সুফিয়ান সহ-সভাপতি, প্রফেসর ড. মোঃ জাহিদ হাসান কোষাধ্যক্ষ, প্রফেসর ড. জুয়েল হাওলাদার যুগ্ম-সম্পাদক, প্রফেসর মোঃ নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদক, প্রফেসর ড. মোঃ আরিফুল আলম দপ্তর সম্পাদক, আব্দুল্লাহ আল হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রফেসর ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক, ড. মোঃ মাহমুদুল হাসান শিক্ষা বিষয়ক সম্পাদক এবং প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, প্রফেসর ড. খাদিজা খাতুন, প্রফেসর মোঃ রুবেল মাহমুদ ও প্রফেসর ড. মুহাম্মদ মাসুদুর রহমান সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাদা দল হতে প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান সদস্য নির্বাচিত হয়েছেন ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ