ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সতর্ক রোনালদোরা, প্রতিপক্ষ সেই নর্থ মেসিডোনিয়া

    সতর্ক রোনালদোরা, প্রতিপক্ষ সেই নর্থ মেসিডোনিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ খেলাটা এখনও অনিশ্চিত পর্তুগালের। যদিও কাজটা কিছুটা সহজ হয়েছে তাদের জন্য। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি বাদ পড়ে গেছে প্লে-অফ সেমিফাইনালে। তবে তাদের হারিয়ে আসা নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে খেলতে হবে পর্তুগালকে। 

    এই ম্যাচের আগে মেসিডোনিয়ার প্রেসিডেন্ট তো খোঁচাও দিয়েছেন রোনালদোকে। পর্তুগাল অবশ্য জানে, কাজটা তাদের জন্য কঠিন করে দিতে পারে ২১ লাখ জনসংখ্যার দেশটি। সেটিই সংবাদ সম্মেলনে বলেছেন পর্তুগালের ফুটবলার জোয়াও মৌতিনিয়ো।

    তিনি বলেছেন, ‘সত্যি বলতে আমরা সবাই ইতালিকেই আশা করেছিলাম। নাম, সংখ্যা বা পরিসংখ্যান কোনো ব্যাপার না। এখনকার ফুটবল বদলে গেছে, প্রতিটি দল এই পর্যায়ে জিততে পারে। নর্থ মেসিডোনিয়ার অসাধারণ একটি দল রয়েছে এবং মঙ্গলবার আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে যথাসাধ্য চেষ্টা তারা করবে।’

    প্রায় একই কথা বলেছেন পর্তুগালের আরেক তারকা বার্নান্দো সিলভা বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে নর্থ মেসিডোনিয়া তাদের সবশেষ পাঁচ অ্যাওয়ে ম্যাচের চারটি জিতেছে, তার মধ্যে দুটি জয় জার্মানি ও ইতালির মতো জায়ান্টদের বিপক্ষে, এটাই অনেক কিছু বলে দেয়।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ