ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • রামপালে পুকুর থেকে কুমির উদ্ধার

    রামপালে পুকুর থেকে কুমির উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের রামপালে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে রামপাল উপজেলার শ্রীরম্ভা এলাকার ইস্রাফিল গাজীর বাড়ির পুকুর থেকে জাল টেনে কুমিরটি উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটি উদ্ধার করতে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছেন।

    স্থানীয় আশিকুজ্জামান বলেন, সোমবার (২৮ মার্চ) বিকেল থেকে স্থানীয় এক ব্যক্তির ৬টি হাস খুজে পাচ্ছিল না। সকাল বেলা ইস্রাফিল গাজীর পুকুরে হাসের পাখনা (পশম) ভাসতে দেখে সন্দেহ হয়। পরবর্তীতে জাল টেনে কুমিরটি ধরা হয়। কুমিরটি বর্তমানে ইস্রাফিল গাজীর বাড়িতে রয়েছে।

    আশিকুজ্জামান আরও বলেন, এই পুকুরটির সাথে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। পরবর্তীতে কুমিরটি পুকুরে আশ্রয় নিয়েছে।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটিকে উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে পৌছেছি। কুমির যেহেতু হিংস্র প্রাণি সতর্কতার সাথে কুমিরটিকে গাড়িতে তুলতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর নাগাদ আমরা কুমিরটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করতে পারব।

    এর আগে ১১ মার্চ রামপাল উপজেলার বগুরা খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির আটকা পরে। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের করমজল সংলগ্ন খালে অবমুক্ত করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ