ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায়  স্কুল ছাত্রী নিহত 

    চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায়  স্কুল ছাত্রী নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জেরর শিবগঞ্জে ট্রাক চাপায় মুনিরা খাতুন (১০) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রী উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মমিন আলীর মেয়ে ও পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

    মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে মুনিরা খাতুন রাস্তা পার হওয়ার সময় সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মারা যায় মুনিরা।

    এর পরপরই এলাকার লোকজন ঘটনাস্থল এবং ইসরাইল মোড় এলাকায় একত্রিত হয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুই পাশে দুই শতাধীক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং উত্তেজিত লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দেয়।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ