ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • পটুয়াখালীতে গাছচাপায় প্রাণ গেল শিশুর

    পটুয়াখালীতে গাছচাপায় প্রাণ গেল শিশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে গাছের চাপায় তামিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তামিম ওই এলাকার শাহজালালের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে শাহজালালের বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ে একটি গাছ কেটে রেখেছিল শ্রমিকরা। মঙ্গলবার সকালে তিনজন শ্রমিক ওই গাছটি তাদের বাড়ির আঙিনায় নিয়ে আসে। পরে সেটি আঙিনায় রাখার সময় তামিম হঠাৎ পেছন থেকে দৌড় দিলে নিচে চাপা পড়ে। এতে তার মাথার পেছনের অংশ মারাত্মক জখম হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ