ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • একযোগে ৪৩ রুশ কূটনীতিক বহিষ্কার

    একযোগে ৪৩ রুশ কূটনীতিক বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনার মধ্যেই ৪৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের চারটি দেশ। মঙ্গলবার বিকেলে একযোগে রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা দেয় বেলজিয়ামসহ চারটি দেশ। রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা ওই চারটি দেশ হচ্ছে-আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও চেক রিপাবলিক।

    মঙ্গলবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    বেলজিয়ামে নিযুক্ত রুশ কূটনীতিকের সংখ্যা ২১ জন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বেলজিয়াম ছাড়তে হবে। এছাড়াও নেদারল্যান্ডস ১৭ জন, আয়ারল্যান্ড ৪ জন এবং চেক রিপাবলিক একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

    ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। তবে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে শান্তি আলোচনার পর পরই ইউক্রেনের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছে রাশিয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ