ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

ইউক্রেনীয়রা বোকা নয়: জেলেনস্কি

ইউক্রেনীয়রা বোকা নয়: জেলেনস্কি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সেনা সরানোর রাশিয়ার প্রতিশ্রুতির ব্যাপারে ইউক্রেনীয়দের সজাগ থাকার আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অবশ্যই আমরা ঝুঁকিগুলো দেখছি। অবশ্যই আমরা এমন দেশের কিছু প্রতিনিধির বক্তব্য বিশ্বাসের কোনো কারণ দেখছি না, যেটি ক্রমাগতভাবে আমাদের ধ্বংস করতে লড়াই করছে। 

মঙ্গলবার রাতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন জেলেনস্কি। বুধবার কাতার ভিত্তিক আল-জাজিরা এই খবর প্রকাশ করে। 

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা এতো বোকা নন। ইউক্রেনীয়রা দনবাসে গত আট বছরব্যাপী যুদ্ধের সময় এবং গত ৩৪ দিনের আগ্রাসনের সময়ে ইতোমধ্যে শিখেছে কেবল সুনির্দিষ্ট ফলাফলেই বিশ্বাস করা যেতে পারে।  

প্রসঙ্গত, মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যেই রাশিয়ার সেনাবাহিনী জানায়, মস্কো ও কিয়েভের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি আনতে কিয়েভ ও চেরনিহিভে অভিযানের গতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। 

রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেক্সান্ডার ফোমিন বলেন, এই সিদ্ধান্তের মানে হলো সংঘাত বন্ধের লক্ষ্যে এবং ‘অধিকতর আলোচনার পরিস্থিতি তৈরিতে’ চলমান আলোচনায় ‘আস্থা বাড়নো’।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন