ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সংলাপে নিজে উপস্থিত হয়ে যুদ্ধবিরতির ওপর জোর এরদোয়ানের

    সংলাপে নিজে উপস্থিত হয়ে যুদ্ধবিরতির ওপর জোর এরদোয়ানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে আবারও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই মধ্যস্থতায় খোদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও অংশ নিয়েছেন। যুদ্ধবিরতির সমঝোতার ওপর জোর দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট।

    ইস্তাম্বুলে দুটো দেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহের মধ্যে এটি প্রথম মুখোমুখি বৈঠক। যুদ্ধ শুরু হওয়ার পরে এখানে দু’পক্ষের মধ্যে আরও আলোচনা হয়েছে। খবর বিবিসির

    মঙ্গলবারের আলোচনা তিন ঘণ্টা ধরে চলে। ইউক্রেনের প্রতিনিধি দলের কাছে অগ্রাধিকারে ছিল যুদ্ধবিরতির সমঝোতা।

    প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার আলোচনা শুরুর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহবান জানান ‘যুদ্ধের এই ট্রাজেডি’ বন্ধ করার জন্য। তিনি বলেছেন, ‘সুনির্দিষ্ট ফলাফলে’ পৌঁছানোর জন্য এখনই সময় যুদ্ধবিরতিতে যাওয়ার।

    ইউক্রেন বলছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ না দিয়ে তাদের নিরপেক্ষ থাকার যে দাবি মস্কো জানিয়েছে, তারা সেটি বিবেচনা করবে। তবে তারা তাদের ভৌগলিক অখণ্ডতা বা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপস করবে না।

    ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের নিরপেক্ষ অবস্থান নেওয়ার কথা বললেও তিনি বলেছেন এ বিষয়ে গণভোট হতে হবে এবং সেটা হবে রুশ সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পরই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ