ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • ১০০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ৪৩ জন

     ১০০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ৪৩ জন
    চাকরিপ্রাপ্তদের মাঝে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৪৩ জন নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৯টায় উত্তীর্ণদের নামের তালিকা ঘোষণা করা হয়। পরে প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানায় জেলা পুলিশ প্রশাসন।

    এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১০০ টাকা দিয়ে দুই হাজার ৫০৮ জন আবেদন করেন। এরমধ্য থেকে পিইটি টেস্টে অংশ নেন এক হাজার ৫০৬জন। সেখান থেকে লিখিত পরীক্ষায় অংশ নেন ৫১১ জন। উত্তীর্ণ ১৩৮ জনের ভাইবা শেষে চূড়ান্তভাবে ৪৩ জন নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন কোটার বিপরীতে আরও আটজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।


    তিনি বলেন, প্রত্যেক প্রার্থীকে ফিজিক্যালি সাতটি ধাপ অতিক্রম করতে হয়েছে। পরবর্তীতে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষার খাতা পুলিশ হেডকোয়াটার বিশেষ কোডিংয়ের মাধ্যমে নিরীক্ষা করেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ