ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ইজিবাইক চার্জ স্টেশনের আগুনে পুড়ল চারটি বসতঘর

    ইজিবাইক চার্জ স্টেশনের আগুনে পুড়ল চারটি বসতঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় অবৈধভাবে স্থাপন করা ব্যাটারিচালিত ইজিবাইকের চার্জ স্টেশন বিস্ফোরিত হয়ে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

    বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টায় আজমিরীগঞ্জ পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে সেখানকার বাসিন্দা আবু ছালেক মিয়া, আবু কালাম মিয়া, রেজাউল মিয়া ও ফরুক মিয়ার ঘর পুড়ে যায়। এ সময় চার্জে লাগানো ৪টি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে।
     
    জানা গেছে, আবু ছালেক মিয়া তার বাড়িতে অবৈধভাবে ইজিবাইকের চার্জ স্টেশন স্থাপন করেছেন। বুধবার সেখানে ৪টি ইজিবাইক চার্জে লাগানো ছিল। রাত সাড়ে ৯টায় বিকট শব্দে চার্জ স্টেশনটি বিস্ফোরিত হয় এবং ঘরে আগুন লেগে যায়। এরপর আগুন পাশের তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে চারটি ঘর ও চারটি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে আবু ছালেক মিয়া জানিয়েছেন।  

    এদিকে আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বানিয়াচং থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।  

    যোগাযোগ করা হলে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী বলেন, অগ্নিকাণ্ডের স্থানে অবৈধভাবে ইজিবাইক চার্জ দেওয়া হচ্ছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ