ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ‘১৮০ দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৪৭’

    ‘১৮০ দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৪৭’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেছেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে ২০৪১ সালের আগে বাংলাদেশ সম্মৃদ্ধ দেশে তালিকায় স্থান করে নিবে এবং বিশ্বের বুকে নেতৃত্ব দিবে।

    বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত একটি গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


    তিনি বলেন, আমরা শাশ্বত কাল থেকেই জানি, রোগ মারাত্মক আকার ধারণ করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিরোধ করলে অনেক খরচ কম। দুর্নীতির ক্ষেত্রেও একই কথা, কেউ দুর্নীতিতে আক্রান্ত হলে, তার বিরুদ্ধে মামলা করলে সরকারের লাখ লাখ টাকা খরচ হয়। দুর্নীতিতে আক্রান্ত হওয়ার আগে, মানুষকে দুর্নীতি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করে সমাজে এমন একটি পরিবেশ সৃষ্টি করে যাতে মানুষ দুর্নীতিকে ভুলে যায়।

    তিনি আরও বলেন, পৃথিবীর ১৮০ দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৪৭। আমাদের চেয়েও বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আছে। আমরা এর থেকে উত্তরণের চেষ্টা করছি। আজকের গণশুনানিও প্রতিরোধমূলক কৌশলের একটি।

    গণশুনানিতে দুদকের মহাপরিচালক একেএম সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক দেবব্রত মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুলৃলাহ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শহিদুল ইসলাম।

    এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে শুনানির মাধ্যমে সমস্যার সমাধান, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার জন্য ভৎসনা ও সতর্ক করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ