ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ঈদের পর হাসপাতালমুখো হবে ঘরমুখো মানুষ

    ঈদের পর হাসপাতালমুখো হবে ঘরমুখো মানুষ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদযাত্রায় যারা বিভিন্ন ধরনের গণপরিবহন, ফেরিতে ভিড়ে গাদাগাদি করে বাড়ি যাচ্ছেন, ঈদের পর তাদের একটা অংশ হাসপাতালে ভিড় করবেন বলে আশংকা প্রকাশ করেছেন হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।

    মঙ্গলবার (১১ মে) এক সাক্ষাৎকারে তিনি এ আশংকার কথা জানান।

    ডা. লেলিন চৌধুরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য আমরা যেসব স্থানকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করি, তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের গণপরিবহন ও গণজমায়েত। এবারের ঈদযাত্রা কেন্দ্র করে এই দু’টি বিষয়ই চূড়ান্তভাবে ঘটেছে। বিভিন্ন স্থানে ভিড়, গাদাগাদি অবস্থা, গণপরিবহন বা অন্য পরিবহনে মানুষ ঠাসাঠাসি করে যাত্রা করার ফলে এসব স্থানে করোনা সংক্রমণের জন্য অতি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।  

    ‘এ কারণে আমরা আশঙ্কা করছি ঈদের পরে করোনা ভাইরাসের সংক্রমণের হার দ্রুত বেড়ে যেতে পারে এবং সেই বেড়ে যাওয়াটা আমাদের হাসপাতাল ও অক্সিজেনের যে সামর্থ্য সেটাকে অতিক্রম করতে পারে। একই কারণেই স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন, এবারের ঈদযাত্রা হচ্ছে আত্মহত্যার শামিল। ’

    এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, ঈদযাত্রায় যাত্রার বিষয়টি আমাদের আগে থেকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জনসাধারণের ঈদযাত্রার বিষয়টি যদি আমরা অনুমোদন করতাম, তাহলে সেই অনুযায়ী একটি স্বাস্থ্যসম্মত ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

    ‘অপরদিকে যদি ঈদযাত্রা বন্ধ করতে চাইতাম তাহলে সেটিও সঠিক পদক্ষেপ নিয়ে বন্ধ করা উচিত ছিল। কিন্তু এই দ্বিমুখী অপরিপক্ব সিদ্ধান্তের ফলে সবকিছুই হ-য-ব-র-ল হয়ে গেল। করোনার সংক্রমণ আরো ছড়িয়ে পড়ার পরিবেশ সৃষ্টি হলো। ’
     
    তিনি আরো বলেন, ইতোমধ্যে দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যা অতি সংক্রমণশীল। এসব ভীড়ের মধ্যে যদি কেউ ভারতীয় ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত থেকে থাকেন, তাহলে অবস্থা আরো বেগতিক হবে। সুতরাং এখন যারা গণপরিবহনে, ফেরিতে ভিড় করছে, এদের একটা অংশ ঈদের পরে হাসপাতালেই ভিড় করবে বলে আমরা আশঙ্কা করছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ