ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • পুলিশ সদস্যকে পিটিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনতাই

    পুলিশ সদস্যকে পিটিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের চুনারুঘাটে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে পাঠানো হয়েছে।

    চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আশরাফ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দেউন্দি চা বাগানে মাদক পাচারের তথ্য পায় পুলিশ। পরে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ ৫ জন পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ ১৫ লিটার মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তাকে নিয়ে আসার সময় একদল মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা চালায়।

    এ সময় এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েলকে পিটিয়ে আহত করে হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ীকে তারা ছিনিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন ওসি।

    তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে কনস্টেবল জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে পাঠানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ