ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • অতিরিক্ত ভাড়া না দেয়ায় যাত্রীর মুখমন্ডল ফাটালেন অটোচালক

    অতিরিক্ত ভাড়া না দেয়ায় যাত্রীর মুখমন্ডল ফাটালেন অটোচালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ কারায় যাত্রীর মুখমন্ডল ফাটিয়েছেন অটো চালক। আহত যাত্রী বর্তমানে শের-ই-বাংলঅ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

    সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে সামনে এই ঘটনা ঘটে। আহত ওই যাত্রীর নাম সৈয়দ আক্তার হোসেন বাদল।  নগরীর সাগরদী এলাকার ব্যবসায়ী তিনি।


    আক্তার হোসেন জানিয়েছেন, সাগরদি থেকে একটি ব্যাটারী চালিত হলদ অটো রিকশায় চড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে নামেন। পূর্ব নির্ধারিত ভাড়া ৫টাকা দিলে ওই অটো চালক তা নিতে চান না। বরংছ দ্বিগুন ভাড়া ১০ টাকা দাবি করেন। অহেতুক দ্বিগুন ভাড়া দিতে অস্বিকার করলে বাদানুবাদ হয়। তর্কের এক পর্যায়ে  অটো চালক হামলা চালায় যাত্রী সৈয়দ আক্তার হোসেনের ওপর। অটো চালকের হামলায় যাত্রী বাদলের মুখমন্ডলে ও ডান চোখে আঘাতপ্রাপ্ত হন।


    এসময়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অটো গাড়ি রেখে পালিয়ে যান সেই চালক। ওদিকে আহত যাত্রী আক্তার হোসেন বাদলকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    তিনি বর্তমানে সার্জারি  বিভাগের ২৩ নম্বও ওয়ার্ডে ভর্তি আছেন বলে জানিয়েছেন জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক।


    এ বিষয়ে কোতয়ালী থানার এসআই সোহেল রানা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটো গাড়িটি আটক করে নিয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সৈয়দ আক্তার হোসেন বাদল।

     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ