ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • পায়রা বন্দর প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট

    পায়রা বন্দর প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট
    অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, পায়রা বন্দর পুরোদমে চালু হলে শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়াতে এটি একটি গুরুত্বপূর্ণ ও বৃহত্তম বন্দর হিসেবে গড়ে উঠবে। এই বন্দরকে কেন্দ্র করে শুধু দক্ষিণাঞ্চল নয়, পুরো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

    গতকাল বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান। তিনি আরো বলেন, পায়রা বন্দর প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট।

    এরই মধ্যে স্বল্পভাবে এ বন্দর চালু হয়েছে। বর্তমানে ব্যাপক উন্নয়নকাজ চলছে। অনেক টার্মিনাল নির্মাণ, রাস্তা, ব্রিজসহ অন্যান্য সুবিধা তৈরি করা হচ্ছে। আগামী বছর জুন মাসের মধ্যে বন্দরে ব্যাপকভাবে কার্যক্রম শুরু হবে। এর আগে নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

    এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার রাফিউল হুসাইন (অব.), সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমোডর এম মামুনুর রশীদ, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমোডর রাজীব ত্রিপুরা, উপসচিব (সচিব) মো. সোহরাব হোসেন, সহকারী সচিব (সমন্বয়) মো. সাজিদুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ