ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মাঝ-আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৩

    মাঝ-আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া দুটি প্লেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

    শুক্রবার প্রশিক্ষণ চলাকালে মাঝ-আকাশে এ দুর্ঘটনা ঘটে। এতে প্লেন দুটি দক্ষিণাঞ্চলের শহর সাচিনের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

    দেশটির বিমানবাহিনী জানায়, এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। তবে নিহতদের পাশাপাশি একজন গুরুতর আহত হয়েছেন। এরই মধ্যে ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার, ২০টি যানবাহন ও কয়েকডজন জরুরি কর্মী পাঠানো হয়েছে। তবে কী কারণে প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


     
    দুর্ঘটনা কবলিত প্লেন দুটি কেটি-১। এক ইঞ্জিনের এই প্লেন প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতো। স্থানীয় একটি কোম্পানির সঙ্গে কোরিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ডিফেন্স ডেভেলপমেন্ট যৌথভাবে এই প্লেনের নির্মাতা।

    এর আগে গত জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শহরে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। ওই সেময় দেশটির বিমানবাহিনীর একজন পাইলট নিহত হন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ