ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

    মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব ইটভাটা সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পলাশ পাহান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক আরোহী।
     
    শুক্রবার (১ এপ্রিল) দুপুরের দিকে মহাদেবপুর-ছাতড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত পলাশ জেলার নিয়ামতপুর উপজেলার পুঙ্গী আদিবাসীপাড়ার যোগেশ পাহানের ছেলে।  আহত যুবকের নাম শ্রী সিতেশ (২৭)। তিনিও একই উপজেলার বাসিন্দা।  

    জানা গেছে, পলাশ ও সিতেশ সম্পর্কে চাচাতো ভাই। তারা মহাদেপুরের চাঁন্দাশ এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন ওই দুই ভাই। পথে বাগডোব ইটভাটা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্য হয় এবং গুরুতর আহত হন সিতেশ।

    মহাদেবপুর থানার পুলিশ উপপরির্দশ (এসআই) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পলাশের মরদেহ উদ্ধার করা হয়।  পরে আইনানুগ প্রক্রিয়া শেষে পলাশের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  আহত সিতেশ মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ