ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

    শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় এবার জারি করা হল জরুরি অবস্থা। শুক্রবার রাতে সরকারি গেজেটে এই ঘোষণা দেওয়া হয়।

    তীব্র অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কাজুড়ে চলছে জনবিক্ষোভ। এমতাস্থায় জননিরাপত্তা, শৃঙ্খলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি সেবা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে।

    উল্লেখ্য, চরম রিজার্ভ সংকটের কারণে গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কায় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। এতে লাগামহীনভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম। জ্বালানি সংকটের কারণে চুলাও জ্বালাতে পারছে না দেশটির সাধারণ মানুষ। এমনকি চুলা জ্বালানোর জন্য কেরোসিন সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে দেশটিতে।

    এছাড়াও জ্বালানি সংকটে দেশটিতে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ফলে দৈনিক ১৩ ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে সেখানে। কাগজ সংকটের কারণে স্কুলগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া। ব্যাহত হচ্ছে দৈনিক পত্রিকা ছাপানোর কাজও।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ