ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইউক্রেনকে আরও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

    ইউক্রেনকে আরও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে আরও নিরাপত্তা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ তথ্য জানান।

    কিরবি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনকে আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেবে। এ নিরাপত্তা সহায়তার মধ্যে রয়েছে লেজার গাইডেড রকেট সিস্টেম, কৌশলগত ড্রোন, হামভি, নাইট ভিশন গগলস, মেশিন গান ও ওষুধ।

    পাঁচ সপ্তাহ আগে শুরু হওয়া ‍যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ১.৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিল। 

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন তহবিল ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে নতুন সক্ষমতা প্রদানের জন্য একটি চুক্তি প্রক্রিয়ার শুরুর প্রতিনিধিত্ব করে’।

    এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা, মহাকাশ ও নৌ খাতের ১২০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো বলেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের হামলার সিদ্ধান্ত তার দেশ ও বাণিজ্যকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং নতুন নিষেধাজ্ঞা এ বিচ্ছিন্নতাকে আরও ভয়াবহ করে তুলবে।

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়াকে এক ঘরে করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। নিষেধাজ্ঞা, কূটনীতিকদের বহিষ্কার, সম্পদ জব্দ, ইউক্রেনকে অস্ত্র সহায়তা এর মধ্যে অন্যতম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ