ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৩ লাখ ছুঁইছুঁই

    বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৩ লাখ ছুঁইছুঁই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ৩১ ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে।

    গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৪৪ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১২২ জন।

    আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, বুধবার (১২ মে) বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৩১ হাজার ১২৭ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ২২ হাজার ৮০৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৮৭৯ জন।

    বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জনের দেহে।

    যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন।

    তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭১১ জন।

    করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। আর তালিকার ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ