ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • মৃত্যুর দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

    মৃত্যুর দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মৃত্যুর দুই মাস পর জাহানারা (৪০) নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। জাহানারা  উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বাসিন্দা ছিলেন।

    শনিবার (২ এপ্রিল) দুপুরের দিকে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বলি মিয়া মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।  

    লাশ উত্তোলনের সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন ও জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা।  

    জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাহানারা কে তাঁর স্বামী হারুন পরিকল্পিত হত্যার  করে বলে অভিযোগ এনে নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে স্বামী মো.হারুনকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলায় নিহতের স্বামী হারুন কারাগারে রয়েছেন। ওই মামলায় মৃত্যুর দুই মাস পর লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

    এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.সফিকুল ইসলাম লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন।   তিনি আরও জানান, এ মামলার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)।  আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ