ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • অসুস্থ বানর তিন মাসের সেবায় ফিরে গেল বনে

    অসুস্থ বানর তিন মাসের সেবায় ফিরে গেল বনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটার জালালপুর এলাকা থেকে একটি বানরকে মুমূর্ষু উদ্ধার করা হয়। এরপর তিন মাসের চিকিৎসা ও পরিচর্যায় সম্পূর্ণ সুস্থ হওয়ায় সেটিকে ফের বনে অবমুক্ত করা হয়েছে।


    শনিবার (২ এপ্রিল) বিকেলে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে (ফাতরার বনে) বানরটিকে অবমুক্ত করেন কুয়াকাটা বন্যপ্রাণী নোঙ্গরখানা নামে একটি সংগঠনের কর্মীরা।

    সংগঠনের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার জানান, তিন মাস আগে বানরটিকে উপজেলার জালালপুর এলাকা থেকে অসুস্থ অবস্থায় আমরা উদ্ধার করে দীর্ঘদিন চিকিৎসা ও পরিচর্যা করি। এখন বানরটি পুরোপুরি সুস্থ। তাই শনিবার আমাদের দলের সদস্যদের নিয়ে ফাতরার বনে বানরটিকে অবমুক্ত করেছি।

    জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন কর্মী কেএম বাচ্চু বলেন, এর আগেও প্রায় ১৯টি বন্য প্রাণী চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক করে বনে অবমুক্ত করেছি। শুধু বানর না সাপ, কচ্ছপ, বেজি, বিভিন্ন পাখিসহ সব ধরনের বন্যপ্রাণী অসুস্থ অবস্থায় পাওয়া গেলে আমরা নিয়ে এসে এই নোঙ্গর খানায় রাখি, পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে অবমুক্ত করে দেই।

    বনবিভাগের তালতলী রেঞ্জে ফাতরার বনে দায়িত্বে থাকা এফ জি আক্তারুজ্জামান জানান, শনিবার কুয়াকাটা থেকে বন্যপ্রাণী নোঙ্গর খানা কর্তৃপক্ষ একটি বানর নিয়ে আসেন। বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে আমরা তাদের সঙ্গে থেকে বানরটিকে বনে অবমুক্ত করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ