ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ২৫ শতাংশ দাম কমেছে মদে

    ২৫ শতাংশ দাম কমেছে মদে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে প্রতিদিনই বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম। সেইসঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে শাক-সবজিরও। বাজারে যখন সবকিছুর দাম আকাশচুম্বী, তখন সস্তায় পাওয়া যাচ্ছে মদ। তাও আবার ২৫ শতাংশ ছাড়ে।

    ভারতে মদের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দিতে খুচরা দোকানগুলোকে অনুমোদন দিয়েছে দিল্লির আবগারি দপ্তর। গত ফেব্রুয়ারিতে মদের ছাড়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দিল্লি সরকার। করোনার বিধিনিষেধ লঙ্ঘন ও অন্যায্য দামে মদ বিক্রির অভিযোগে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    এদিকে নতুন সিদ্ধান্তে মদের দোকানগুলো এমআরপিতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে। এক্ষেত্রে দিল্লির আবগারি বিধি, ২০১০ এর ২০ ধারা কঠোরভাবে মানতে হবে। তবে, আবগারি কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, জনস্বার্থে যেকোনো সময় ছাড় প্রত্যাহার করার অধিকার রয়েছে সরকারের।

    কোভিডের প্রাদুর্ভাবের মাঝে ফেব্রুয়ারি মাসে ‘একটি কিনুন, একটি পান’-এর মতো অফার দিচ্ছিল খুচরা দোকানগুলো। যার ফলে দোকানের বাইরে প্রচুর ভিড় জমে, লঙ্ঘিত হয় কোভিডবিধি। এরপরই ভারত সরকার মদ বিক্রিতে ছাড় নিষিদ্ধ করে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ