ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত দায়িত্বে ইমরান খান

    তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত দায়িত্বে ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পর দেশটিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন ইমরান খান। 

    রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খবর জিও নিউজের।

    যদিও পাকিস্তানের সংবিধানের ২২৪ ধারা অনুযায়ী, এ আদেশ জারির পর পরবর্তী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে ১৫ দিন দায়িত্ব পালন করতে পারবেন।

    এদিকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী জানান, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

    তিনি টুইটারে লেখেন, ‘মো. ইমরান খান নিয়াজী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সংবিধানের ২২৪ এ (৪) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবেন।’

    এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব বিবেচনায় নিয়ে দেশটির প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। সে অনুযায়ী, দেশটিতে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ