ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • শ্রীলঙ্কায় আজ শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভা

    শ্রীলঙ্কায় আজ শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার নতুন মন্ত্রিসভা আজ সোমবার শপথগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। দেশটির মন্ত্রিসভার ২৬ জন সদস্য রোববার রাতে এক বৈঠকের পর পদত্যাগপত্র জমা দেওয়ায় নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।  

    শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থা এবং খাদ্য ও জ্বালানি তেলের সংকট পরিস্থিতিতে বিক্ষোভ করছে জনসাধারণ। বিক্ষোভের মুখে দেশটির ২৬ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেননি।  

    দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বর্তমানে তীব্র খাদ্য, জ্বালানি এবং অন্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের সংকট দেখা দিয়েছে। সঙ্গে রেকর্ড মুদ্রাস্ফীতি এবং বিদ্যুৎ বিপর্যয় তো আছেই। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর এর আগে এমন সংকটে আর পড়েনি দেশটি।

    সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ দাবি করে গত বৃহস্পতিবার জনতা দেশটির রাজধানী কলম্বোতে থাকা প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে। পরদিন শুক্রবার বিক্ষোভ ঠেকাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জরুরি অবস্থা জারি করেন। পরে শনিবার দেশব্যাপী ৩৬ ঘণ্টার কারফিউ জারি করে সরকার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ