ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
  • টিপকা‌ণ্ডে ফেজবুকে পোস্ট, পু‌লিশ কর্মকর্তা ক্লোজড

    টিপকা‌ণ্ডে ফেজবুকে পোস্ট, পু‌লিশ কর্মকর্তা ক্লোজড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী‌তে টিপ পরায় এক নারীকে পু‌লি‌শের হেনস্তার প্র‌তিবাদকারী‌দের সমা‌লোচনা ক‌রে‌ছেন সি‌লে‌টে কর্মরত এক পু‌লিশ কর্মকর্তা। লিয়াকত আলী নামের ওই পুলিশ কর্মকর্তা সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

    সোমবার দুপু‌রে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে টিপকাণ্ডের প্রতিবাদকারীদের বিদ্রূপ করেন লিয়াকত। এতে নারীর পোশাক নিয়েও মন্তব্য করেন তিনি। বিতর্কিত পোস্ট দেওয়ায় সোমবার রা‌তে পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজ করা হ‌য়ে‌ছে। সেই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

    সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘এসপি ফরিদ উদ্দিন আজ (সোমবার) সারাদিন অন্য একটি ঘটনার তদন্তে জৈন্তাপুর ছিলেন। রাতে তিনি স্ট্যাটাসের বিষয়টি জেনে লিয়াকতকে ক্লোজ করার নির্দেশ দেন। সেই সঙ্গে তদন্তের জন্য কমিটি গঠন করেন। ওই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

    সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে লিয়াকত লিখেন, ‘টিপ নিয়ে নারীকে হয়রানির করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শংকিত। বিভিন্ন শহরে অনেক নারীরা যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন- তারমধ্যে অনেকেরই ব্রায়ের ওপরে দিকে প্রায় অর্ধেক আন-কভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনো পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনো নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পরে প্রতিবাদ করবেন।’ 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ