ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • বরিশালে ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা
    চকবাজারে মোবাইল কোর্টের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় বরিশালে ভ্রাম্যমানর আদালতের অভিযানে ১৪ প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (১১ মে) বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করে জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন।

    রাতে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে মীরগঞ্জ খেয়াঘাট ও কলেজগেট বাজার এলাকায় অভিযান চালানো হয়।

    অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় এবং মানব দেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ নামক উপাদান দ্বারা জিলাপি বানানোর অপরাধে ৫ দোকানিকে এবং স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় ১ ব্যক্তিকে ৮ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।

    এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী ও মুশফিকুর রহমানের নেতৃত্বে বরিশাল নগরের চকবাজার, বিবির পুকুর পাড, সদর রোড এলাকায় অভিযান চালানো হয়।

    এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্বের বিধান না মানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।

    এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার নগরের ফজলুল হক এভিনিউ, সদর রোড় ও গীর্জা মহল্লা এলাকায় অভিযান চালিয়ে ৩ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ১ হাজার ৯ শত টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস নগরের নথুল্লাবাদ ও চৌমাথা এলাকায় অভিযান চালিয়ে ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ