ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • জি কে শামীমের মায়ের জামিন মেলেনি

    জি কে শামীমের মায়ের জামিন মেলেনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে থাকা ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের মা আয়েশা আক্তারের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

    বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। 
     
    এর আগে আয়েশা আক্তারের জামিন প্রশ্নে দেওয়া রুলের বিষয়ে শুনানি করবেন না বলে তার আইনজীবীরা আদালতকে জানান। এরপর রুলটি খারিজ করা হয়।

    আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। দুর্নীতি দমন কমিশনের ( দুদক) পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

    পরে আইনজীবী আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, আয়েশা আক্তারের জামিন আবেদনটি প্রত্যাহার করা হয়েছে। এখন তাকে জামিন পেতে হলে ফের নিন্ম আদালতে আবেদন করতে হবে। ওই জামিন আবেদন নাকচ হলে তিনি আবার হাইকোর্টে এসে জামিন চাইতে পারবেন।

    ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে এই মামলা করে দুদক। আয়েশা আক্তারের কোনো বৈধ আয়ের উৎস খুঁজে না পাওয়ায় এ মামলাটি করা হয়। 

    ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বর্তমানে এ মামলার বিচার চলছে। গত ২৫ জানুয়ারি আয়োশা আক্তারের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় হাইকোর্টে জামিন চেয়ে তিনি আবেদন করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ