ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে 

    বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদী থেকে জলদস্যুদের হাতে অপহরণের ১ দিন পর মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন বোরহানউদ্দিন উপজেলার ৪ জেলে। 

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলাধীন কাচিয়া মাঝেরচর সংলগ্ন একটি চরে এসে উঠেন অপহৃত জেলেরা। পরে সেখান থেকে থেকে তাদেরকে উদ্ধার করেন নৌপুলিশ।

    এর আগে,গত ১১ জানুয়ারি দিনগত রাত ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় ট্রলারযোগে এসে তাদেরকে জিম্মি করে নিয়ে যায় একদল অজ্ঞাত জলদস্যু। 

    অপহরণের শিকার জেলেরা হলেন-- বোরহানউদ্দিন উপজেলার জয়া ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক মাতাব্বরের ছেলে মহিউদ্দিন মাতাব্বর (৪০), টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে মো.সবুজ (২২),একই গ্রামের মো.মোতাহারের ছেলে মো.বজলু মাঝি (৩৮) ও কামাল মাঝির ছেলে মো.শরীফ (৩০)। 

    এবিষয়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জেলে মহিউদ্দিন মাতাব্বর ও মো.শরীফ বলেন, ১৩ তারিখ রাতে আমরা চারজন জেলে-মাঝি মিলে মেঘনা নদীতে মাছ ধরছিলাম,এসময় একটি ট্রলারযোগে একদল জলদস্যু এসে আমাদেরকে ঘিরে ধরে চোখ বেঁধে লক্ষীপুর সংলগ্ন একটি চরে নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকা চেয়ে আমাদেরকে মারধর করেন তারা। তাদের কাছে অস্ত্র ছিল। পরবর্তীতে জলদস্যুরা আমাদের ৪ জেলের বাড়িতে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার টাকা নেয়। 

    তারা আরও বলেন,পরবর্তীতে গতকাল (সোমবার) রাত ৯ টার দিকে জলদস্যুরা আমাদেরকে ফের তাদের ট্রলারে উঠিয়ে ট্রলার চালাতে থাকে। এবং একপর্যায়ে নদীতে একটি অচেনা স্পিডবোট দেখে জলদস্যুরা ভয়ে ট্রলার তীরে চাপিয়ে লাফ দিলে আমরাও লাফ দিয়ে রক্ষা পাই। তবে তাদের কাউকেই চিনি না।

    এ বিষয়ে বোরহানউদ্দিনের নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন অপহরণের শিকার জেলেদের মোবাইল ট্রাকিং করে চরে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছি। জলদস্যুরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে পারিনি।  তাদেরকে চিহ্নিত করা যায়নি,চেষ্টা চলছে। এঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন এবং মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন