ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • এবার নিষেধাজ্ঞা আসছে পুতিনের দুই মেয়ের ওপর

    এবার নিষেধাজ্ঞা আসছে পুতিনের দুই মেয়ের ওপর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

    এবারের নিষেধাজ্ঞার আওতায় থাকছে- রাশিয়ায় বিনিয়োগ, দেশটির অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একই সঙ্গে রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপরও আরোপ করা হবে নতুন নিষেধাজ্ঞা।

    মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আরও জানিয়েছে, রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক- এসবার ও পুতিনের দুই মেয়ের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র।
    আজ বুধবারই এসব নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।

    অন্যদিকে, ইইউ রাষ্ট্রদূতরা বুধবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পঞ্চম প্যাকেজের পরিকল্পনা বিবেচনা করবেন বলেও জানা গেছে। ইইউ’র এবারের নিষেধাজ্ঞায় থাকছে রাশিয়ার কয়লা আমদানি ও বেশিরভাগ রুশ মালিকানাধীন বা চালিত জাহাজকে ইইউ বন্দর ব্যবহারের বিষয়টি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ