ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

ওই ‘হুমকি চিঠির’ খসড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয়েছে

ওই ‘হুমকি চিঠির’ খসড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয়েছে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাকিস্তান মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেছেন,  ইমরান খান তার সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে যে ‘হুমকি চিঠি’ দেখিয়েছেন সেটির খসড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয়েছে।

মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে মরিয়ম বলেন, চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে খসড়া করা হয়েছিল…যেদিন প্রধানমন্ত্রী ইমরান জনগণকে চিঠিটি দেখান তার একদিন আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে হঠাৎ করে ব্রাসেলসে বদলি করা হয়। খবর দি এক্সপ্রেস ট্রিবিউন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান রাজনৈতিক ফায়দা লুটতে ন্যাশনাল সিকিউরিটি কমিটির (এনএসসি) প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন এবং এর বিবৃতির ভুল ব্যাখ্যা দিয়েছেন। 

মরিয়ম বলেন, এনএসসির অফিসিয়াল বিবৃতিতে বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি উল্লেখ ছিল না…পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটির খসড়া করেন যাকে কূটনৈতিক চিঠি বলে আখ্যা দেওয়া হয়। 

এ সময় মরিয়ম চিঠিটিকে ‘ভুয়া’ দাবি করে প্রধানমন্ত্রী ইমরানকে সেটি জনসাধারণকে দেখানোর আহ্বান জানান। পাশাপাশি সর্বোচ্চ আদালতেও উপস্থাপনের আহ্বান জানান। 

এ ছাড়া তিনি ‘এটি ন্যাশনাল সিকিউরিটি কমিটি, ইমরান বাঁচাও কমিটি নয়’ মন্তব্য করে নিরাপত্তা সংস্থাগুলোকে ওই চিঠির ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন